ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

ওসি প্রদীপসহ ৩ আসামির রিমান্ড সম্পন্নের সময়সীমা বাড়ানোর আবেদন মঞ্জুর

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২০, ১:০৯ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
ওসি প্রদীপসহ ৩ আসামির রিমান্ড সম্পন্নের সময়সীমা বাড়ানোর আবেদন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদকঃ মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় ৩ পুলিশ সদস্যের রিমান্ডের বেঁধে দেয়া সময়সীমা বাড়ানোর র‌্যাবের করা আবেদন মঞ্জুর। সিনহা হত্যা মামলায় ১০ কার্য দিবসের মধ্যে ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ তিন আসামির সাত দিনের রিমান্ড শুনানির নির্দেশ দিয়েছিল আদালত। তদন্ত শেষ না হওয়ায় রিমান্ডের বেঁধে দেয়া ওই সময় বাড়ানোর আবেদন করেছে তদন্ত সংস্থা র‌্যাব। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। তিনি আরো জানিয়েছেন, সাক্ষী হিসেবে সিফাত ও শিপ্রাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ তিনজনকে রিমান্ডে নিতে র‌্যাব পুরোপুরি প্রস্তুত জানিয়ে আশিক বিল্লাহ জানান, তদন্ত কর্মকর্তা প্রথমেই ঘটনার সাক্ষী সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করতে চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ কারণে এখনও আসামিদের রিমান্ডে নেয়া হয়নি। গত ৩ জুলাই সিনহা রাশেদের সঙ্গে শিপ্রা, সিফাতসহ তিনজন কক্সবাজার যান ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ধারণের কাজে। গেল ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। পরে ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত আলী, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আরও পড়ুন