ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

ওসি প্রদীপসহ তিন আসামিকে কাল রিমান্ডে নেয়া হবে: র‌্যাব

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২০, ৫:৪৫ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
ওসি প্রদীপসহ তিন আসামিকে কাল রিমান্ডে নেয়া হবে: র‌্যাব
অনলাইন ডেস্কঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দলালকে কাল রিমান্ডে নেবে র‌্যাব। পাশাপাশি এ ঘটনায় পুলিশের জব্দ করা ২৯টি আলামত নিজেদের কাছে হস্তান্তরের জন্য আদালতে আবেদন করেছে র‌্যাব। সিনহা হত্যা মামলার অগ্রগতি নিয়ে সোমবার রাতে গণমাধ্যমের সামনে হাজির হন র‌্যাব এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। জানান, চাঞ্চল্যকর এই মামলার মূল আসামি ওসি প্রদীপসহ গুরুত্বপূর্ণ দুই আসামি এসআই লিয়াকত ও নন্দলালকে মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করবে র‌্যাব। নিলীমা রিসোর্ট থেকে ক্যামেরা, হার্ডডিস্কসহ পুলিশের জব্দ করা ২৯টি আলামত নিজেদের হেফাজতে চায় র‌্যাব। এ আলামতগুলো পুলিশ জব্দ তালিকায় উল্লেখ করেনি বলেও জানান লে. কর্নেল আশিক বিল্লাহ। এছাড়া সিনহা হত্যার ঘটনাস্থল এপিবিএনের চেকপোস্ট হওয়ায় বাহিনীটির ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান তিনি। গত ৫ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারসহ ৮ আসামির বিরুদ্ধে আদালতে মামলার এজাহার দাখিল করেন মেজর সিনহার বোন। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন প্রদীপসহ সাত আসামি। ওইদন দু’দফা শুনানি শেষে তিন কর্মকর্তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর কয়েকদিন পর বাকি চার পুলিশ সদস্যকে রিমান্ডে দেন আদালত। আদালতের নির্দেশের পর ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দ দুলালকে হেফাজতে নেয় পুলিশ। তবে বারবারই পিছিয়েছে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া। অবশেষে, মঙ্গলবার তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হবে বলে জানায় র‌্যাব। এদিকে, সোমবার বিকেলে ঘটনাস্থল শামলাপুরে চেকপোস্টে আসেন র‌্যাব মহাপরিচালক। এ সময়, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ঘটনার বর্ণনার পাশপাশি জানান তদন্তের অগ্রগতির কথাও। পরে, তদন্তকারী কর্মকর্তা এএসপি খায়রুল তদন্তে পাওয়া নানান বিষয় অবহিত করেন র‌্যাব মহাপরিচালককে। এরপর, গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন র‌্যাব প্রধান। জানান মামলার তদন্ত ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। মামলা ও তদন্তের বিষয়টি র‌্যাব ও পুলিশ নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করছে। এ নিয়ে র‌্যাব ও পুলিশের মধ্যে কোন বিরোধ নেই বলেও জানান তিনি। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন