ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

নৌকা প্রতিকে এমপি আলহাজ্ব হাবিব হাসানের জয়

অনলাইন সংস্করণ
১২ নভেম্বর ২০২০, ৭:২৩ অপরাহ্ণ • ৮২ বার পঠিত
নৌকা প্রতিকে এমপি আলহাজ্ব হাবিব হাসানের জয়
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: 
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে তিনি জয়লাভ করলেন। আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এ ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন, এ আসনে মোট ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না। এদিকে এ উপনির্বাচন প্রত্যাহার করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইসির সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে তারা। ইসি জানিয়েছে, বিএনপি নির্বাচনে অনিয়মের অভিযোগ করলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেনি। তারা পুনর্বির্বাচনের মতো কোনো অনিয়ম প্রমাণসহ দিতে পারলে তদন্ত সাপেক্ষে ইসি তা বিবেচনা করবে। আওয়ামী-বিএনপি প্রার্থী ছাড়া এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার। ইসির বেসরকারি ফল অনুযায়ী, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ‘মাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ‘ডাব’ প্রতীক নিয়ে পেয়েছেন ৯১, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার ‘বাঘ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫,৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন গঠিত। এখানে সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের ২১৭টি কেন্দ্রে মোট ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩। গত ৯ জুলাই সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়েছিল।

আরও পড়ুন