ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক

এবার নারীর বেশে হিরো আলম

অনলাইন সংস্করণ
৩ আগস্ট ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ণ ১৩৭ বার পঠিত
এবার নারীর বেশে হিরো আলম
বিনোদন ডেস্ক:
একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হিরো আলম। তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। হিরো আলমকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন হিরো আলম। বিভিন্ন সময় পর্দায় তাকে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে। কখনো টারজান, কখনোবা দৈত্য। এবার প্রথমবারের মতো নারীর বেশে হাজির হচ্ছেন তিনি। 'ভাইরাল বউ' শিরোনামের নতুন এই ভিডিওটি খুব শীঘ্রই সরদার প্রোডাকশনের ব্যনারে প্রকাশিত হবে। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, 'আপনারা দেখছেন হিরো আলমের নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।' প্রসঙ্গত, অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। ক'দিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও অ্যারাবিক ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

আরও পড়ুন