ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ

একদিনে কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২০, ১:১০ অপরাহ্ণ • ৫৬ বার পঠিত
একদিনে কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

একদিনে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিননারীসহ আরও ৭ জন মারা গেছেন।

তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪ জন। বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬০), কুমিল্লার মুরাদনগর উপজেলার হাযরত আলীর মেয়ে মারুফা (৩৮), কুমিল্লার বুড়িচং উপজেলার বাসত আলীর ছেলে আবদুল খালেক (৮৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার সেকিতালের ছেলে লালু মিয়া (৭০), কুমিল্লা শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবদুল হালিম (৬৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেছু মিয়ার মেয়ে শাহিনা (৫১) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কাজী সামছুল হকের মেয়ে আইনুম নাহার (৬০)।

উল্লেখ্য, এপর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৭৯ জন, সুস্থ হয়েছেন চার হাজার ২১৫ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন।

আরও পড়ুন