ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ঈদের দিন রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করেছে কুসিক

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২০, ৪:২৭ অপরাহ্ণ • ৯৮ বার পঠিত
ঈদের দিন রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করেছে কুসিক

কুমিল্লা প্রতিনিধিঃ

ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে মধ্যেই মহানগরীর কোরবানির সকল বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।

গত বছরের মতো এবারো ঈদের দিন রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপাসারণে রেকর্ড গড়লো কুসিক। কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা প্রদান করায় মহানগরবাসীকে এবং কাউন্সিলর গণকে ধন্যবাদ জানিয়েছেন সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে নগরীর নগর ভবনে আনুষ্ঠানিকভাবে মোবাইলে অডিও বার্তায় কোরবানির বর্জ্য অপসারণ উদ্বোধন করেন মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হোসেন ও সহকারী প্রকৌশলী খায়রুল বাসার এবং বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার ইকরাম হোসেন ইকু উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মেয়র বলেছিলেন, ‘ঈদুল আযহায় কোরবানির পশুর রক্ত, মলমুত্র ও সকল বর্জ্য রাত ১২টার মধ্যেই অপসারণ করা হবে।’ এরআগে এ সংক্রান্ত বিভিন্ন সভায় একই ঘোষণা দিয়েছিলেন মেয়র। মেয়রের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে কুসিক পরিচ্ছন্ন বিভাগ।

বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মেয়র মহোদয়ের ঘোষণা অনুযায়ী ঈদের দিন রাতের মধ্যেই আমরা কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। বর্জ্য অপসারণ করে কোরবানির স্থান পানি দিয়ে ধুঁয়ে পরিস্কার ও পর্যাপ্ত পরিমানে জীবাণুনাশক ছিটানো হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের পরদিনই পরিচ্ছন্ন শহর পেয়েছেন মহানগরবাসী।

পরিচ্ছন্নকর্মীরা সহ সকলে নিরলসভাবে পরিশ্রম করে এই কাজ সম্পন্ন করেছে।
বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার ইকরাম হোসেন ইকু বলেন, সাধারণত ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও কিছু ব্যক্তি পশু কোরবানি করে থাকেন। সেই কোরবানির বর্জ্যও দ্রুত সময়ের মধ্যেই অপসারণ করা হবে।

আরও পড়ুন