ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

আলুর নির্ধারিত দাম মানছেন না কেউই

অনলাইন সংস্করণ
২২ অক্টোবর ২০২০, ৮:৩৮ পূর্বাহ্ণ • ৫৭ বার পঠিত
আলুর নির্ধারিত দাম মানছেন না কেউই
ডেস্ক রিপোর্টঃ
কেজিতে ৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করার পরও, এ দাম মানছেন না খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। তাই কোন উপায় না পেয়ে বাড়তি দরেই আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। রাজধানীতে পেঁয়াজের জন্য লম্বা লাইন আগে থেকেই ছিলো। এখন অপেক্ষা আলুর জন্যও। প্রতি ট্রাকে মাত্র ৩০০ কেজি। দুই কেজি করে দেয়া যায় মাত্র দেড়শো জনকে। চাহিদার তুলনায় টিসিবির আলুর সরবরাহ সামান্য, তাই কম দামে পাবার আশায় লাইনে দাঁড়ালেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককেই। কথা ছিলো, খুচরা বাজারে আলু মিলবে ৩৫ টাকায়। কিন্তু হাতিরপুল, মহাখালী, বনানী, গুলশানের দুই কাঁচা বাজার- কোথাও ৪৫ টাকার নিচে আলু নেই। দেখতে ভালো হলে ৬০ টাকাও দর উঠছে। সব পক্ষের সঙ্গে বৈঠক করে প্রতি ধাপে আলুর বিক্রয় মূল্য ৫ টাকা বাড়িয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সে হিসেবে হিমাগারে প্রতি কেজি আলু ২৭, আড়তে ৩০ এবং খুচরা বাজারে ৩৫ টাকা। অথচ বাস্তবে দাম মিলছে না। পাইকাররা বলছেন, হিমাগার থেকে ৩০-৩৫ টাকায় আলু আসছে আড়তে। আর খুচরা দোকানিদের কাছে তা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বাজার তদারকি জোরদার করা হবে। কিন্তু বুধবার রাত এবং বৃহস্পতিবার বেলা বারোটা পর্যন্ত কারওয়ান বাজারে কোনও অধিদপ্তরের প্রতিনিধিরা যাননি। অথচ এই সময়েই সবচেয়ে বেশি আলু কেনা-বেচা হয়।

আরও পড়ুন