ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

আজ কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৫

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২০, ১১:০৪ পূর্বাহ্ণ • ৮৯ বার পঠিত
আজ কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৫
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার কোভিড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে আজ ১০ আগষ্ট সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। তাঁদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার একজন, চৌদ্দগ্রাম উপজেলার একজন, লালমাই উপজেলার একজন, লাকসাম উপজেলার ২ জন মারা গেছেন, বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১৩৮ জন। কোভিড–১৯ রোগী ৪৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৪ জন নারী। আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যই বেশি।

আরও পড়ুন