ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

আজ কুমিল্লায় করোন পজিটিভ ৫৫ সিটিতে ৩৩ জন

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২০, ৩:০০ অপরাহ্ণ • ৯২ বার পঠিত
আজ কুমিল্লায় করোন পজিটিভ ৫৫ সিটিতে ৩৩ জন

ডেস্ক রিপোর্টঃ

আজ কুমিল্লা জেলায় নতুন করে আরও ৫৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭৯ জনে।

আজকের রিপোর্টে বরুড়ার ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৯ জন রইলো। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩৩ জন, লাকসামে ৭ জন, বরুড়ায় ৫ জন, মনোহরগঞ্জে ৩ জন, লালমাইয়ে ৪ জন ও চৌদ্দগ্রামে ৩ জন।

আজকের রিপোর্টে ১৩৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনে ৩ জন, বুড়িচংয়ে ৩৫ জন, চৌদ্দগ্রামে ৫৪ জন, মনোহরগঞ্জে ২ জন ও লাকসামে ৪০ জন।
আজ ৫ আগস্ট বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৭ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৫৮৫ জন, লাকসামে ৩৭১ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২৩৫ জন, বুড়িচংয়ে ২৫১ জন, মনোহরগঞ্জে ১৭৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৫ জন, নাঙ্গলকোটে ৩৬৯ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ১০২ জন, চৌদ্দগ্রামে ৫১৭ জন, আদর্শ সদরে ১৯৩ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৬ হাজার ৭১৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ৭৭৭ জনের। এর মধ্যে ৫ হাজার ৬৭৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৯ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ২১২ জন

আরও পড়ুন