ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

আগের নির্ধারিত ভাড়ায় ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ণ ৪২ বার পঠিত
আগের নির্ধারিত ভাড়ায় ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন
অনলাইন ডেস্কঃ সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় শর্ত সাপেক্ষে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। ২৯ আগস্ট, শনিবার সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় ওবায়দুল কাদের বলেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আরো বলেন, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রিরকারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। এসব নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বানও জানান তিনি। একই সঙ্গে যাত্রীদেরকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন হওয়ার পরাশর্ম দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেন মন্ত্রী। সরকারি এই নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন