ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ২৭ মেট্রিক টন চাল জব্দ।

অনলাইন সংস্করণ
১৮ আগস্ট ২০২০, ২:১৭ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ২৭ মেট্রিক টন চাল জব্দ।
জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার ইসলামপুরে গোয়ালের চর ইউপি চেয়ারম্যানের নামে বরাদ্দ করা ভিজিডি ও জিআরের ৩০কেজি ওজনের ৯শ ২২ বস্তা বা ২৭ মেট্রিক টন ৬৬ কেজি চাল জব্দ করেছে ইসলামপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। জানা যায়, গত সোমবার (১৭আগষ্ট)রাত সাড়ে ১১টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর তথ্যে ভিত্তিতে এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর শহরের দরিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে উপজেলা আওয়ামী লীগের এক নেতার গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। পরে জব্ধকৃত চাল সিলগালা করে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে শোকোজ করা হয়েছে বলে এনএসআই এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন