ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন-রেলপথমন্ত্রী

অনলাইন সংস্করণ
৩১ আগস্ট ২০২০, ৯:২৭ পূর্বাহ্ণ • ৯৯ বার পঠিত
অর্ধেক আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন-রেলপথমন্ত্রী
অনলাইন ডেস্কঃ বাসে যাত্রী পরিবহন আগের ব্যবস্থায় ফিরে গেলেও অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আর এই মুহূর্তে রেলের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) রেলভবনে লাগেজ ভ্যান সংগ্রহে চীনের কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই আসন পূর্ণ করে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেয়া হয়েছে। রেল চলাচল কবে নাগাদ স্বাভাবিক হবে- এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘সমস্ত রেল আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ এখন উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে তা এখনও আমার নিশ্চিত নই। বাস আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে এবং পণ্য পরিবহনে রেলের আয় বাড়াতে বলেছেন।’ রেলের ভাড়া বৃদ্ধি হচ্ছে কিনা- জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমরা রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেইনি, তবে এ বিষয়ে গবেষণা চলছে ভবিষ্যতের জন্য। মানুষের সামর্থ্য বৃদ্ধি এবং রেলের সেবা উন্নত হওয়ার পর ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যখন মানুষের সামর্থ্য বাড়বে যে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস যখন বৃদ্ধি করতে পারবো। যখন একটা স্বাভাবিক অবস্থা আসবে সেটা নিয়ে চিন্তা করতে পারি কিনা সেটি নিয়ে দেড় বছর আগে একটি কমিটি করে দায়িত্ব দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘সেই কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন উপস্থাপন করেছে। তার মানে এই নয় যে আমরা রেলের ভাড়া বৃদ্ধি করছি। বিভিন্ন পত্র-পত্রিকায় ভাড়া বৃদ্ধি নিয়ে যে প্রশ্নগুলো উঠানো হচ্ছে সেটি কিন্তু সঠিক না।’

আরও পড়ুন