ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে দুদকে জিজ্ঞাসাবাদ

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২০, ৭:১৯ পূর্বাহ্ণ ৪১ বার পঠিত
অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে দুদকে জিজ্ঞাসাবাদ
অনলাইন ডেস্কঃ পদ্মা ব্যাংকের দুই কোটি টাকা আত্মসাৎ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আজ সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন দুদক কর্মকর্তারা। এর আগে অবৈধ সম্পদসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। বুধবার (১২ আগস্ট) এ নির্দেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা জানিয়েছেন, সাহেদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক। এর মধ্যে গত (১০ আগস্ট) অর্থ আত্মসাৎ মামলায় সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অবৈধ সম্পদের মামলায় দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, মো. সাহেদের বিরুদ্ধে তার ব্যক্তিগত সম্পদ, আয়কর ফাঁকি, ভুয়া পরিচয়ে ঋণ নেওয়া ও করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট সরবরাহসহ যেসব বিষয়ে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে দুদকের একটি অনুসন্ধানী দল পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে কাজ করছে। এখন অন্য মামলায় কারাগারে রয়েছেন সাহেদ। তারা যেসব বিষয়ে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন। তা আদালতে মঞ্জুর করেছেন। সংবাদঃ বার্তা বাজার

আরও পড়ুন