ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

হাওরে বেড়াতে গিয়ে ট্রলারডুবি, ১৭ লাশ উদ্ধার!

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ণ ২২ বার পঠিত
হাওরে বেড়াতে গিয়ে ট্রলারডুবি, ১৭ লাশ উদ্ধার!

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোনার মদন উপজেলার হাওরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার (০৫ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামের কাছে হাওরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

ইউএনও কুমিল্লা টাইমস কে বলেন, ‘ট্রলারটিতে ময়মনসিংহের একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা এবং মদন উপজেলার তেলিগাতি ইউনিয়নের যাত্রী ছিলেন। মোট ৪৮ জন ওই ট্রলারে করে হাওরে ভ্রমণে বেরিয়েছিলেন। দুপুরে গোবিন্দ্রশ্রী গ্রামের কাছে হাওরে সেটি ডুবে যায়।’

ট্রলারডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে আরো ১৫ জনের লাশ উদ্ধার করেন। মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ইউএনও।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যে সময় ট্রলারটি ডুবেছে, তখন আবহাওয়া খারাপ ছিল না। ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণে ট্রলারটি ডুবে থাকতে পারে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।

আরও পড়ুন