ঢাকা ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

সিরিয়ায় বিমান হামলায় বাশার বিরোধীদের অস্ত্রাগার বষ্মিভূত

অনলাইন সংস্করণ
৪ আগস্ট ২০২০, ৬:৪৬ অপরাহ্ণ ১৩ বার পঠিত
সিরিয়ায় বিমান হামলায় বাশার বিরোধীদের অস্ত্রাগার বষ্মিভূত

অনলাইন ডেস্কঃ

সিরিয়ার উত্তর - পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের একটি গুদামে হামলা চালিয়েছে দেশ টির বিমানবাহিনী। এস ইউ-২২ বিমানের সাহায্যে গুদামটিতে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অস্ত্র ছিল।

রাশিয়ার স্পুৎনিক' বার্তা সংস্থার আরবি বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ইদলিব শহরের পাশের বিনিশ শহরে অবস্থিত হায়াতে তাহরি আশ-শামের অস্ত্র গুদামে হামলা চালায় সিরিয়ার জঙ্গিবিমান। স্পুৎনিকের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের হামলা ছিল সম্পূর্ণ সফল এবং বিশাল বিস্ফোরণের মাধ্যমে অস্ত্র গুদামটি পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, সিরিয়ার সামরিক বাহিনী গোয়েন্দা ড্রোনের মাধ্যমে সন্ত্রাসীদের অস্ত্র গুদামের ব্যাপারে পরিপূর্ণ তথ্য নেয়ার পর সেখানে হামলা চালানো হয়। সূত্রগুলো বলছে, বিমান হামলায় ২০ জনের বেশি নিহত কিংবা আহত হয়েছে।

এদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিশাল অস্ত্র ভাণ্ডার আবিষ্কার করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ার সামরিক বাহিনীর অভিযানে এরইমধ্যে এ প্রদেশের দক্ষিণাঞ্চল থেকে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।
খবর: পার্স টুডে

আরও পড়ুন