ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

সিরাজগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৫, উদ্ধার কাজ চলছে

অনলাইন সংস্করণ
৭ আগস্ট ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ ৩৬ বার পঠিত
সিরাজগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৫, উদ্ধার কাজ চলছে

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ শহর রক্ষা ক্রসবাঁধ (ক্রসবাঁধ-৪) এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ যাত্রীকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (০৭ আগষ্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করা হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক বলেন, গত বুধবার বিকেলে ২২ জন যাত্রী নিয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর থেকে একটি নৌকা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় ভ্রমণে আসে। নৌকাটি যমুনা নদীর মাঝ পথে তীব্র স্রোতে ও বাতাসের কারণে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। ১৭ জনকে জীবিত উদ্ধার করলেও ৫ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। আজও উদ্ধার কাজ চলছে। তবে এপর্যন্ত নিখোঁজ পাঁচজনকে উদ্ধার করা যায়নি।

মঞ্জিল হক আরো বলেন, ‘যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের উদ্ধার করতে।’

আরও পড়ুন