ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

লেবাননে বোমা বিস্ফোরণে নিহত এক বাংলাদেশি ও আহত ১৯ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২০, ১১:০৬ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
লেবাননে বোমা বিস্ফোরণে নিহত এক বাংলাদেশি ও আহত ১৯ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য

অনলাইন ডেস্কঃ

লেবাননের রাজধানী বৈরুতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে দূতাবাস।

এরআগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে ওই বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন।

তবে যিনি মারা গেছেন তিনি নৌবাহিনীর সদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। পেশায় তিনি একজন শ্রমিক। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে নিহত শ্রমিকের নাম রনি মিয়া। তার বাবার নাম তাজু মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার ভাদেশ্বরা গ্রামে তার গ্রামের বাড়ি।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, হামলায় এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি নৌবাহিনীর সদস্য নন। তিনি বাংলাদেশি শ্রমিক। কয়েকজন বাংলাদেশি প্রবাসীও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দূতাবাস প্রবাসীদের বিষয়ে খোঁজ নিচ্ছে।

নৌবাহিনীর যে ১৯ সদস্য আহত হয়েছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ে অবস্থান করছিলেন। বিস্ফোরণে জাহাজটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভটে বিএনএস বিজয় দুশো গজের মধ্যে ছিল।

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (স্থানীয় সময়) সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে।

একইসঙ্গে এত আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় পার্শ্ববর্তী এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে এসব আহত মানুষকে সেবা করার আহ্বান জানিয়েছে। অনেক হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় কোনো রোগী হতে পারছে না।

আরও পড়ুন