ঢাকা • ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

লাইসেন্স ছাড়াই চলছে সাড়ে ৩ হাজার হাসপাতাল ক্লিনিক

অনলাইন সংস্করণ
২৫ আগস্ট ২০২০, ৬:৫৬ পূর্বাহ্ণ • ১০২ বার পঠিত
লাইসেন্স ছাড়াই চলছে সাড়ে ৩ হাজার হাসপাতাল ক্লিনিক
অনলাইন ডেস্কঃ যেকোনো প্রতিষ্ঠান চালু করতে হলে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া অপরিহার্য। কিন্তু অনেক প্রতিষ্ঠানই চলছে খেয়ালখুশিমতো, নিবন্ধন ছাড়া। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের নিবন্ধন এবং লাইসেন্স নবায়নের জন্য সরকারের বেঁধে দেয়া সময়ের মেয়াদ শেষ হয় গত রোববার (২৩ আগাস্ট)। কিন্তু তারমধ্যেও নিবন্ধন নবায়নে আসেনি প্রায় সাড়ে ৩ হাজার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এখন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। গত ২৩শে আগস্ট (রোববার) নির্ধারিত সময় পর্যন্ত নিবন্ধন নবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ১২ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে। লাইসেন্স নবায়ন হয়েছে ৪ হাজার ৫১৯টি। প্রক্রিয়ার মধ্যে আসা অপেক্ষমাণ আবেদনের সংখ্যা ৭ হাজার ৬৭২টি। নির্ধারিত সময়ে যারা আবেদন করেনি এমন প্রতিষ্ঠানগুলোর জন্য আরো কিছুটা সময় চেয়েছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন। তবে টাস্কফোর্স ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের প্রতিষ্ঠান এখন থেকে অবৈধ হিসেবে চিহ্নিত হবে। এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় আবেদন করেছে ৩৪৮৫টি, চট্টগ্রামে ২৪৬৭টি, রাজশাহীতে ১৬৬৭টি, রংপুরে ৯৬৪টি, খুলনায় ১৫৯২টি, বরিশালে ৭৪০টি, সিলেটে ৫০৭টি ও ময়মনসিংহে ৭০৫টি। অপরদিকে লাইসেন্স নবায়ন হয়েছে ঢাকায় ১৭৫৪টি, চট্টগ্রামে ৭৬১টি, রাজশাহীতে ৮০৩টি, রংপুরে ১৪১টি, খুলনায় ৪৪৩টি, বরিশালে ৩১৭টি, সিলেটে ২১২টি এবং ময়মনসিংহে ৮৮টির। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ ফরিদ হোসেন মিয়া বলেন, নির্ধারিত সময়ে যারা আবেদন করতে আসেনি তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেই সব কিছু করা হবে। ২০১৭-১৮ বর্ষের হিসাব অনুযায়ী এখনো প্রায় সাড়ে ৩ হাজার প্রতিষ্ঠান নবায়ন করতে আবেদন করেনি। বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া বলেন, টাস্কফোর্সের নির্ধারিত সময়ে ১২ হাজারের বেশি আবেদন পড়েছে। ৭২ থেকে ৭৫ শতাংশ আবেদন করেছে। অনলাইনে আবেদন করার কারণে প্রক্রিয়ায় কিছু সমস্যা হয়েছে। তিনি আরও বলেন, যারা আবেদন করতে পারেনি তাদের বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়কে বলেছি। কেন তারা আবেদন করতে পারেনি। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত হয়েছে-এটা জানা দরকার। যারা এখনো আবেদন করতে পারেনি, তাদেরকে প্রক্রিয়ায় আনতে একটু সময় দিতে বলেছি। সাড়ে ৩ হাজারের মতো প্রতিষ্ঠান আবেদন করেনি। তবে সঠিক সংখ্যাটা বলা মুশকিল। কারণ অনেক নতুন প্রতিষ্ঠান আছে যারা কোথাও এখনো তালিকাভুক্ত হয়নি।

আরও পড়ুন