ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন কুবি শিক্ষক

অনলাইন সংস্করণ
৮ মে ২০২১, ৫:৫১ পূর্বাহ্ণ • ১০২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন কুবি শিক্ষক
রকিবুল হাসান , কুবি প্রতিনিধি:

একই দিনে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন দুই বাংলাদেশী

গত মঙ্গলবার (৪ মে) মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়ায় দেশের পতাকা উড়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদ আজিম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিক মো: নাসিম।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট হুইটনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের (পাশাপাশি অবস্থিত ৪৮ টি অঙ্গরাজ্য) সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ১৪ হাজার ৫০৫ ফুট (চার হাজার ৪২১ মিটার)। আসাদ আজিম এবং তারিক নাসিম উভয়ে যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় অধ্যয়নরত। ছোটবেলায় পাহাড়ে উঠার তীব্র নেশা থেকেই আসাদ আজিম এ শৃঙ্গ জয় করেন। তিনি বলেন, 'ছোটবেলায় চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় উঠা আমার জীবনের অনেক বড় একটা দার্শনিক ভিত্তিও তৈরি করে।.... আমি প্রত্যেকটা অর্জনে একেকটা নতুন দিকনির্দেশনা খুঁজে পাই, জীবন দর্শনের নতুন কোন উপসঙ্গ, নতুন কোন স্বপ্ন...' আসাদ আজিম এর আগেও নিউইয়র্কের সর্বোচ্চ পর্বত মাউন্ট মার্সি, নিউহ্যাম্পশায়ারের মাউন্ট চকোরুয়া, আরিজোনার মাউন্ট হপকিনস, নেপালের কালিংচক (এভারেস্টে যেতে অতিক্রান্ত স্থান) সহ আরও বিভিন্ন উঁচু পাহাড় জয় করেছেন। তারিক নাসিমেরও পাহাড়প্রীতি গড়ে উঠেছিল ছেলেবেলা থেকেই। মাউন্ট হুইটনির সর্বোচ্চ চূড়া থেকে ফিরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি লিখেন, ..... এই হাইকিংপ্রীতির হাতে খড়ি হয়েছে আমার বাবা মো: আব্দুল হক সাহেব যখন তাঁর সন্তানদের নিয়ে চট্টগ্রামের আনোয়ারার মরিয়ম আশ্রমের আশেপাশের পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে পাহাড়ী ফুলের চারাগাছ খুঁজে বেড়াতেন, এবং সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বেড়াতে যেতেন তখন থেকে। এরপর বন্ধুদের সাথে চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে অবাধ বিচরণ, সিলেটে বিশ্ববিদ্যালয়ের পিছনের পাহাড়ে অহেতুক ঘুরে বেড়ানো, এই সবকিছুই আজকের এই কঠিন হাইক এর জন্য আমাকে ধীরে ধীরে তৈরি করেছে।

আরও পড়ুন