ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

যশোরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন ও মতবিনিময় সভা

অনলাইন সংস্করণ
১৫ ডিসেম্বর ২০২০, ২:২২ অপরাহ্ণ • ৫৮ বার পঠিত
যশোরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন ও মতবিনিময় সভা
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের গদখালীতে বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টার সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ গদখালী ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের আয়োজনে উক্ত সম্মান প্রদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার,সাবেক ইউনিয়ন কমান্ডার ওমর আলী, ডেপুটি কমান্ডার শাহাজান আলী,শার্শার কৃতি সন্তান সমাজ সেবক দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান,তরুণ সমাজ সেবক উজ্জল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২৪ জন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধারা তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের পেক্ষাপট সম্পর্কে বিস্তর আলোচনা তুলে ধরেন।পাশাপাশি আলমগীর হোসেনকে আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখার মনবাসনা এবং নাভারণে উদ্ভাবক মিজানের ফ্রি খাবার বাড়িকে ভূয়সী প্রশংসা করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গদখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ।

আরও পড়ুন