ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

যশোরের চৌগাছায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২১, ৩:৫৯ অপরাহ্ণ • ৫৪ বার পঠিত
যশোরের চৌগাছায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওয়ালিদ হাসান (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।শনিবার (২ জানুয়ারি) দুপুরে যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর বকুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।নিহত ওয়ালিদ উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। নিহতের মামা আনোয়ার হোসেন জানান,ওয়ালিদ হাসান জাহাঙ্গীরপুর বাজার থেকে মুরগি কিনে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল।প্রতিমধ্যে বকুলতলা মোড়ে পৌছালে ইটবাহী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।এসময় রাস্তার ওপরে পড়ে গেলে ট্রাকের চাকায় সে পিষ্ট হয়।স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনজুমান সাদিয়া তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই )বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন