ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

যশোরের কেশবপুর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা 

অনলাইন সংস্করণ
১৪ অক্টোবর ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
যশোরের কেশবপুর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা 
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে গলায় ফাঁস দিয়ে মিন্টু পারভেজ (৩০) নামে এক যুবক আত্নহত্যা করেছেন।মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকালে কেশবপুর পৌর শহরের গোমপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মিন্টু পৌর শহরের গোমপট্টি এলাকার ইবাদাত ইসলামের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মিন্টু পারভেজ সকালে সকলের অগোচরে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জাহিদুর রহমান বলেন, মিন্টু পারভেজকে মৃত অবস্থায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিন্টু পারভেজের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন