অনলাইন ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে| এতে দেলোয়ার বিশ্বাস (৪৫) নামে একজনের নিহতের খবর পাওয়া গেছে|
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজলোর জোড়াদহ ইউনয়িনের হরিশপুর ও পাখিমারা এলাকার বরইতলা নামকস্থানে এ ঘটনা ঘটে|
নিহত দেলোয়ার হরিশপুর গ্রামের খয়বার বিশ্বাসের ছেলে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে ওই এলাকার বরইতলা নামকস্থানে বেড়াতে যায় বিভিন্ন এলাকার লোকজন| সেখানে মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়া নিয়ে হরিশপুর গ্রামের শুভ (২২) ও পাখিমারা গ্রামের লাল্টুর (৫০) মধ্যে কথা কাটাকাটি হয়| এ নিয়ে হরিশপুর ও পাখিমারা গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়| একর্পযায়ে সেটি সংর্ঘষে রূপ নেয়| এতে দু’পক্ষই দেশীয় নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে| সেখানে আক্রমণরে শিকার হয় দেলোয়ার বিশ্বাস|
ডাবলুর রহমান নামে স্থানীয় হরিশপুর গ্রামের একব্যক্তি জানান, আহত দেলোয়ার হোসেনকে উদ্ধার করে উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়| তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে| সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়|
এ ঘটনায় আহতরা হলেন- হরশিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে শুভ (২২), একই গ্রামরে ভকিু মণ্ডলের ছেলে আবু তালেব (৫৫) ও ভায়না গ্রামের আনোয়ার ছেলে মাহাবুর| বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন|
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে| তবে এ বিষয়ে এখনও নিহতের পরিবার বা কেউ মামলা করেনি| মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে|