ঢাকা ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

মেজর (অবঃ) সিনহা হত্যাঃ প্রধান ৩ আসামিকে নিয়ে ঘটনাস্থলে র‌্যাব

অনলাইন সংস্করণ
২১ আগস্ট ২০২০, ১০:০৫ পূর্বাহ্ণ ১৫ বার পঠিত
মেজর (অবঃ) সিনহা হত্যাঃ প্রধান ৩ আসামিকে নিয়ে ঘটনাস্থলে র‌্যাব
কক্সবাজার প্রতিনিধিঃ সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলালকে নিয়ে ঘটনাস্থলে র‌্যাব। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মেজর (অবঃ) সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান এ তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল কক্সবাজার মেরিনড্রাইভের শামলাপুর চেকপোস্টে উপস্থিত হয় র‌্যাব সদস্যরা। এদিকে, টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরো সাত দিন সময় চেয়েছে। গতকাল বৃহস্পতিবার সিনহা হত্যা মামলার সাত আসামিকে রিমান্ড শেষ আদালতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সাতদিনের রিমান্ড শেষ গতকাল দুপুরে সাত আসামিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে র‌্যাব। এ সময়, ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের দায়িত্বে থাকা র‌্যাবের পক্ষ থেকে আর কোনো রিমান্ড আবেদন না করায় তাদের আদালতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ। পরে, ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন