ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন

মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ

অনলাইন সংস্করণ
১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ ৩১ বার পঠিত
মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে একটি বিকাশের দোকান থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ও তিনটি স্মার্টফোন চুরির অভিযোগ উঠেছে। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে দোকানের ভেতরে প্রবেশ করে টাকা ও মোবাইল নিয়ে চলে যেতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।

বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি বাজারের ‘মাহফুজ টেলিকম সেন্টার’-এ এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক কাজী ফয়জুল করিম মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি বাজারে বিকাশ লেনদেনের ব্যবসা পরিচালনা করেন কাজী ফয়জুল করিম। বুধবার সকালে তিনি দোকান খোলা রেখে কিছু সময়ের জন্য পাশেই অবস্থান করছিলেন। এ সুযোগে অজ্ঞাত এক যুবক কৌশলে দোকানের ভেতরে প্রবেশ করে।

অভিযোগ অনুযায়ী, ওই যুবক দোকানে থাকা একটি ব্যাগ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও তিনটি স্মার্টফোন নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে দোকানে ফিরে মালামাল খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন মালিক। এরপর দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে চুরির দৃশ্য দেখতে পান তিনি।

ঘটনার পর বিষয়টি জানিয়ে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করেন দোকান মালিক।

মুরাদনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন