ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

মুরাদনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

অনলাইন সংস্করণ
১৬ নভেম্বর ২০২২, ৪:১৩ পূর্বাহ্ণ ৩৬ বার পঠিত
মুরাদনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
সফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম তালুকদারকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা মাধ্যমিক ও মাদরাসার শিক্ষক—কর্মচারীরা। মঙ্গলবার (১ নভেম্বর ) বিকালে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা পরিবার। মুরাদনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম তালুকদারকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন শিক্ষকরা। অনুষ্ঠানে মাদরাসা সুপার আ ন ম জসিম উদ্দিনের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শরু হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক কোহিনুর বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহজাহান মিয়া, জয়নাল আবেদীন, আলাউদ্দিন, প্রধান শিক্ষক ফরিদ সরকার, খালেদ মোশাররফ, শাহনাজ বেগম, হাসনা বেগম, মাদরাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, মাদরাসা সুপার মোস্তাফিজুর রহমান, মাদরাসার অধ্যক্ষ হারুন অর রশিদ, মাদরাসা সুপার আবু মুছা তানিম, সহকারি প্রধান শিক্ষক খন্দকার শফিকুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, শিক্ষক নজরুল ইসলাম, লুৎফর রহমান, তৃতীয় শ্রেনী কর্মচারী সমিতির উপজেলা সভাপতি জামাল হোসেন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মো. শফিউল আলম তালুকদার ২০১৭ খ্রিষ্টাব্দের ১৯ জানুয়ারি মুরাদনগর উপজেলায় যোগদান করেন। এরপর থেকে তার সততা ও নিষ্ঠায় সকালে মুগ্ধ হয়েছেন। তিনি সকলের সাথে মিলেমিশে উপজেলার শিক্ষা কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছেন। অনুষ্ঠান শেষে উপজেলার সকল শিক্ষকের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জানা গেছে, গত ৩০ অক্টোবর ২০২২ইং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম তালুকদারকে ফেনী জেলার পরশুরাম উপজেলায় বদলি করে আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন