ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

মাদ্রাসার কর্মচারীকে নিপীড়ন কারি : কারাগারে চেয়ারম্যান

অনলাইন সংস্করণ
৫ জুন ২০২০, ৭:১০ পূর্বাহ্ণ • ৬৪ বার পঠিত
মাদ্রাসার কর্মচারীকে নিপীড়ন কারি : কারাগারে চেয়ারম্যান

ডেস্ক রিপোর্টঃ

বরিশালের মেহেন্দিগঞ্জে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ তুলে একটি মাদ্রাসার অফিস সহকারীকে জুতা পেটা ও জুতার মালা পরিয়ে নিপীড়নের ঘটনায় গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শুক্রবার বেলা ১২টায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী ও তার সহযোগী সাবেক মেম্বর সাত্তার সিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, গত বুধবার মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীর উপবৃত্তির ১ হাজার ৮শ টাকা আত্মসাতের অভিযোগ তুলে ওই মাদ্রাসার অফিস সহকারী মো. শহীদুল ইসলাম আলাউদ্দিনকে ইউনিয়ন পরিষদে ডেকে নেন অভিযুক্ত চেয়ারম্যান ও তার সহযোগী।

এ সময় তাকে জুতা পেটা করে হেনস্থা করেন। শুধু তা-ই নয়, তাকে জুতার মালা পরিয়ে ঘোরানোর পর পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয়। এসময় তাদেরই একজন এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। রাতের মধ্যে ওই ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

নির্যাতিত শহীদুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত বজলু আকন নামের একজনকে বৃহস্পতিবার সকালে আটক করে।

আরও পড়ুন