ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

মাদারীপুরে বালুবাহী বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে নিহত ২৫

অনলাইন সংস্করণ
৩ মে ২০২১, ৬:২৪ পূর্বাহ্ণ ২৮ বার পঠিত
মাদারীপুরে বালুবাহী বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে নিহত ২৫
ডেস্ক রিপোর্টঃ
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার—শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঙ্গে ভয়াবহ সংঘর্ষে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে।আজ সোমবার (০৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটটি যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে আসে এবং উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ কর্মীরা। এছাড়া সাঁতরে তীরে উঠছেন কয়েকজন। এ ছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চলছে। তাৎক্ষণিক হতাহতদের নাম—পরিচয় জানা যায়নি। অভিযান চলছে।

আরও পড়ুন