ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

মনপুরায় জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত: পানিবন্দি হাজারো মানুষ

অনলাইন সংস্করণ
২০ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
মনপুরায় জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত: পানিবন্দি হাজারো মানুষ
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় ভোলার বিচ্ছিন্ন মনপুরায় উপজেলার চারটি গ্রামের নিম্নাঞ্চলসহ আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছে হাজারো মানুষ। এদিকে জোয়ারের পানিতে মনপুরা উপকূলের বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন কলাতলীর চর ও চরনিজামের ফসলের ক্ষেতসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকার মানুষ জোয়ারের পানিতে দিনে-রাতে দু’বেলা পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে। আজ রবিবার দুপুর ১২ টায় মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো)। এর আগে শনিবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে, অমবস্যার প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রামের নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়। চারগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছেন। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদ সীমানার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে শনিবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

আরও পড়ুন