ঢাকা ২০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ বাঙ্গরায় ইয়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মুরাদনগরে অবৈধ গ্যাসে চুন কারখানা, ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা, গ্রেপ্তার দুই কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ

ভোলার দৌলতখানে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

অনলাইন সংস্করণ
১৭ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৬ পূর্বাহ্ণ ১৭ বার পঠিত
ভোলার দৌলতখানে পাঁচ ব্যবসায়ীর জরিমানা
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ দৌলতখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দৌলতখান পৌরশহরের বাজার মনিটরিংকালে র‌্যাব-৮ ও ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় জুয়েল স্টোরকে ২ হাজার, রাসেল এন্টার প্রাইজকে ২ হাজার, আলী ট্রেডার্সকে ২ হাজার, তাকিব স্টোরকে ৩ হাজার ও রাজিব স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান। সেখানে ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মধ্য বাজারে ব্যবসায়ীদের উদ্দ্যেশে মাইকিং করে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, কোন পণ্যের দাম অধিক রাখলে ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করবেন। আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আরও পড়ুন