ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু শ্রমিক নির্যাতন, বেকারি সিলগালা

অনলাইন সংস্করণ
২ সেপ্টেম্বর ২০২০, ৬:১৭ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু শ্রমিক নির্যাতন, বেকারি সিলগালা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশু শ্রমিক দিয়ে কাজ করানো ও নির্যাতনের অভিযোগে “ইসলামিয়া বেকারি” নামক একটি বেকারিকে সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার নারায়ণপুর বাইপাস এলাকার ইসলামিয়া বেকারিতে গত চারদিন আগে জুনাইদ নামে ১২ বছরের এক শিশু শ্রমিককে লোহার গরম রড দিয়ে আঘাতসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করেন বেকারির প্রধান কারিগর সাবু মিয়া। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয় লোকজন ও সাংবাদিকদের নজরে এলে প্রশাসনকে অবহিত করা হয়। পরে বেকারিতে ভ্রাম্যমাণ আদালত চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মালিক মোঃ বায়েজিদকে থানায় নিয়ে আসা হয়। নির্যাতনের শিকার কুমিল্লার শিশু জুনাইদ পুলিশকে জানায়, তিন দিন আগে কাউকে না জানিয়ে সে একটি ডিম ও বিস্কুট খেয়ে ফেলে। বিষয়টি জানতে পেরে কারিগর সাবু মিয়া তাকে অমানসিক নির্যাতন করে। এর আগেও কাজ না পারার অজুহাতে তার উপর নির্যাতন চালানো হতো। তবে বেকারি মালিক মোঃ বায়েজিদ জানান, তিনি ওই শিশু শ্রমিককে কোনো ধরনের মারধর করেন নি। শিশুকে মারধরের বিষয়টি জানার পর তাকে চিকিৎসাও করানো হয়। অভিযুক্ত কারিগর সাবু মিয়াকে এ জন্য অনেক কটু কথা বলা হয়েছে। এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রসুল আহমেদ নিজামী জানান, বেকারি কারিগর সাবু মিয়া ওই শিশুটিকে নির্যাতন করে। শিশুটির অভিভাবককে খবর দেয়া হয়েছে। তাঁদের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন