ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে লুডু খেলা নিয়ে আবারও রক্তাক্ত নারী-পুরুষ

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২০, ৫:২২ অপরাহ্ণ • ১০২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে লুডু খেলা নিয়ে আবারও রক্তাক্ত নারী-পুরুষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। আজ রোববার (২ আগস্ট) উপজেলার যাত্রাপুরগ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছেন পুলিশ।

জানা যায়, গত রমজান মাসে লুডু খেলাকে কেন্দ্র করে যাত্রাপুর গ্রামের সেলিম ও সজিবের সঙ্গে একই গ্রামের হাসিম মিয়াবাড়ীর সায়দুরের ভাতিজা আল আমিনের মারামারি হয়। তারই জের ধরে আজ দুপুরে সেলিম ও সজিবের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আল আমিনদের বাড়িতে আক্রমণ করে।

হামলার শিকার সায়দু দাবি করেন,অতর্কিত আক্রমণ করে বড়গোষ্ঠীর লোকজন আমাদের ১২ থেকে ১৫টি বাড়ি এবং অনেক মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। যার ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে।

খবর শুনে সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আমার মনে হয়েছে যে আশুগঞ্জের যাত্রাপুরে যে সংঘর্ষ হয়েছে তা এক তরফা হয়েছে। যারাই করুক তাদের আইনের আওতার আনার জন্য পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন