ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকার বাসা থেকে প্রেমিকের লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৩ জানুয়ারি ২০২১, ৯:৩২ পূর্বাহ্ণ • ৬৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকার বাসা থেকে প্রেমিকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ায় প্রেমিকার ভাড়া বাসা থেকে মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় অন্তর চৌধুরী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্তর চৌধুরী শহরের কাউতলী এলাকার কামাল চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহত অন্তর চৌধুরীর প্রেমিকা জেসমিনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও জেসমিনের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়া সিলেট জেলার গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের মিশ্র পাড়ার জেসমিন মাস তিনেক পূর্বে কলেজপাড়ার জিলানী চৌধুরীর মালিকানাধীন নিচতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তার প্রেমিক অন্তর চৌধুরী নিয়মিত আসা-যাওয়া করত। গত দুই মাস যাবৎ ওই বাসায় তারা একসঙ্গে বসবাস করতেন। তবে অন্তরের পরিবার সেটা মেনে নিতে পারেনি। জেসমিন জানান, সম্প্রতি অন্তর তার বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করে। তবে চাহিদা অনুযায়ী টাকা জোগাড় করতে না পেরে ক্ষোভে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হাতের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে। তবে তাকে টাকা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় এসে দেখেন অন্তর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। এলাকার কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রইছ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য অন্তর চৌধুরীর প্রেমিকা জেসমিন আক্তারকে আটক করা হয়েছে। জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে।

আরও পড়ুন