ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

বিশ্বব্যাপী মৃত্যু ৪ লাখ, আক্রান্ত ৬৭ লাখ

অনলাইন সংস্করণ
৫ জুন ২০২০, ১২:১২ পূর্বাহ্ণ • ১০১ বার পঠিত
বিশ্বব্যাপী মৃত্যু ৪ লাখ, আক্রান্ত ৬৭ লাখ

ডেস্ক রিপোর্টঃ

করোনায় সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে এখন পর্যন্ত কার্যকরি কোন ভ্যাকসিন আবিষ্কারে আশার আলো দেখা যায়নি। ফলে উৎপত্তির একশ পঞ্চান্নতম দিনে ভাইরাসটির শিকার পৃথিবীর প্রায় ৬৭ লাখ মানুষ। এর মধ্যে না প্রাণহানি ৪ লাখের কোটায়। যার সবচেয়ে ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে করোনা তাণ্ডব চালিয়েছে গোটা ইউরোপে। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে আসলে করোনার নতুন হটস্পট হয় লাতিন আমেরিকা। যেখানে ষাট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার সবচেয়ে ভুক্তভোগী ব্রাজিল।

ভাল নেই দক্ষিণ এশিয়ার দেশুগুলোও। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে। সময়ের সাথে পাল্লা দিয়ে সংক্রমণ ও প্রাণহানি ঘটছে বাংলাদেশেও। আর ইতিমধ্যে সংক্রমণে উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে পাকিস্তান।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার শিকার এখন পর্যন্ত ৬৬ লাখ ৯২ হাজার ৬৮৬ জন মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৩০ হাজার। নতুন করে প্রাণ কেড়েছে সাড়ে ৫ হাজার মানুষের। এ নিয়ে করোনারাঘাতে না ফেরার দেশে বিশ্বের ৩ লাখ ৯২ হাজার ২৮৬ জন মানুষ। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ লাখ ৪৪ হাজার ৪২৩ জন।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্ত বেড়ে ১৯ লাখ ২৪ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ১০ হাজার ১৭৩ জনে ঠেকেছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জনে পৌঁছেছে। প্রাণ গেছে এখন পর্যন্ত ৩৪ হাজারে বেশি মানুষের। দেশটিতে গত একদিনে আবারও সর্বোচ্চ আক্রান্ত ও প্রাণহানি ঘটেছে। রাশিয়ায় করোনার শিকার ৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। প্রাণহানি হয়েছে ৫ হাজার ৩৮৪ জনের। স্পেনে আক্রান্ত ২ লাখ প্রায় ৮৭ হাজার ৭৪০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১৩৩ জনের। যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ প্রায় সাড়ে ৮১ হাজার। মৃতের সংখ্যা ৪০ হাজার ছুঁই ছুঁই। ইতালিতে ৩৩ হাজার ৬৮৯ জনের প্রাণহানি হয়েছে। যেখানে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোও। আশঙ্কা করা হচ্ছে করোনার পরবর্তী কেন্দ্র হতে চলেছে এ অঞ্চল। যার সবচেয়ে ভুক্তভোগী নরেন্দ্র মোদির দেশ ভারত। যেখানে আক্রান্ত সোয়া ২ লাখের বেশি। সংক্রমণ তালিকায় শীর্ষ সাতে থাকা দেশটিতে করোনায় প্রাণ গেছে ৬ হাজার ৩৬৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনার শিকার ৫৭ হাজার ৫৬৩ জন। এর মধ্যে না ফেরার দেশে ৭৮১ জন মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২ হাজার ১৬১ জন।

এদিকে, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও মুখ খুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সংস্থাটির পরিচালক মাইকেল রায়ান ভার্চুয়াল জানিয়েছেন, শিগগিরই করোনা দুর্বল হয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। এটি এখনও অনেক শক্তিশালী।

আরও পড়ুন