ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

প্রধানমন্ত্রীর সহায়তায় অনিয়মে ১১ জন জনপ্রতিনিধি বরখাস্ত

অনলাইন সংস্করণ
২ জুন ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর সহায়তায় অনিয়মে ১১ জন জনপ্রতিনিধি বরখাস্ত

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রীর দেয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ ও ত্রাণ বিতরণে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগসহ বিভিন্ন কারণে ১১ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি)। এদের মধ্যে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৬ জন ইউপি সদস্য এবং ১ জন পৌর কাউন্সিলর রয়েছেন।

মঙ্গলবার (২ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৮৫ জন প্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।এদের মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস চেয়ারম্যান।

আজকে যাদেরকে সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন, কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউপির মো: আনোয়ারুল হক, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপির কাজল ভুঁইয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন এম বালিয়াতলী ইউপির শাহনেওয়াজ এবং নলটোনা ইউপির হুমায়ুন কবীর।

অন্যদিকে আজ সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদের সদস্যরা হলেন, ব্রাম্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজলিশপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা জেলার সদর উপজেলার নলটোনা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন মিয়া,৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো: হানিফ, ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাণী এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছাবিনা ইয়াসমিন (পলি)। সাময়িকভাবে বরখাস্তকৃত পৌরসভার কাউন্সিলর হলেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান বাবুল।

আরও পড়ুন