ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে ‘সিত্রাং’

অনলাইন সংস্করণ
২৪ অক্টোবর ২০২২, ৪:২৭ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে ‘সিত্রাং’
ডেস্ক রিপোর্ট:
‘সিত্রাং’বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর অগ্রভাগ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটুয়াখালীর কলাপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি অংশ দিয়ে এটি উপকূলে পৌঁছায়। সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান। তিনি জানান, এরই মধ্যে উপকূলের জেলাগুলো অতিক্রম করতে শুরু করেছে ‘সিত্রাং’য়ের অগ্রভাগ। ফলে এর পেরিফেরি ইফেক্ট শুরু হয়ে গেছে। রাত ১১টার দিকে ঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করবে। এখন পানির উচ্চতা বাড়তে থাকবে। দেশের ১৩ জেলায় মারাত্মক আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এর বাইরে দুটি জেলায় হালকা আঘাত হানতে পারে। সব থেকে বেশি আঘাত হানবে বরগুনা ও পটুয়াখালীতে। সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ১৩ জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বরিশাল। এছাড়া চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় এটি আঘাত হানবে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলো বিশেষ করে মহেশখালী, সন্দীপ ঝুঁকিপূর্ণ। প্রতিমন্ত্রী বলেন, ৭ হাজার ৩০টি শেল্টার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরিয়ে আনা হচ্ছে। সেনা, নৌ, কোস্ট গার্ড একসঙ্গে কাজ করছে। ১৫ জেলায় ২৫ লাখ লোককে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে। প্রতিটি জেলায় ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শেল্টারগুলোতে শুকনো ও রান্না খাবারের ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন