ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ ১২ বার পঠিত
বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট বাজারে অরাজনৈতিক সংগঠন বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজসেবক আব্দুস সালাম খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে।

সংগঠনের সদস্য মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট গোলাম মোস্তফা,
ইউনিয়ন যুবদলের আহবায়ক সফিউল্লাহ সরকার, বাঁশকাইট পি. জে. উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু তাহের, বাবু লিটন কুমার ভৌমিক, এডভোকেট মনিরুজ্জামান, কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আলম খান, আবুল হোসেন মাস্টার, ইমাম মোবারক হোসেন, মো. হাসান, সারোয়ার খন্দকার, আতিক শিকদার,পাহাড়পুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর আহমেদ, বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ,  আব্দুল মান্নান প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা শিবু রঞ্জন দেবনাথ, সভাপতি জুটুন কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি ইউছুফ মাঝি, মুজাফফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মুন্সি, বাবুল শাহাজী এবং সমাজকল্যাণ সম্পাদক নুরু জাম্মানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন