ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

প্রেমিকার প্ররোচনায় স্ত্রী ও সন্তানকে হত্যা

অনলাইন সংস্করণ
২৭ আগস্ট ২০২০, ১:৫৭ অপরাহ্ণ ২৫ বার পঠিত
প্রেমিকার প্ররোচনায় স্ত্রী ও সন্তানকে হত্যা
জামালপুর প্রতিনিধিঃ পরকীয়া প্রেমের কারণে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্ত্রী ও তিন বছরের ছেলেকে হত্যার কথা  স্বীকার করেছে ব্যবসায়ী হারুন অর রশিদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হারুন ও তার প্রেমিকা রোজিনা আক্তারকে গ্রেপ্তারে পর স্ত্রী ও সন্তানকে হত্যার কথা আদালতে স্বীকার করে হারুন। নিহত গৃহবধূ মুসলিমা আক্তার (৩৮), শিখা মাদারগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া গ্রামের মৃত মোকছেদ শেখের মেয়ে। মাদারগঞ্জের গুনারিতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামের বিএডিসির সাবেক মেকানিক্স মো: ফজলুল হকের ছেলে হারুন অর রশিদ পলাশ বেশ কিছুদিন বিদেশে ছিলেন। রোজিনা আক্তার নামের এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে স্ত্রী মুসলিমার সাথে তার পারিবারিক কলহের সৃষ্টি হয়। সেই কলহের জের ধরে বুধবার ভোররাতে হারুন তার স্ত্রী মুসলিমা ও তিন বছরের ছেলে তাওহিদকে শ্বাসরোধ করে হত্যা করে। প্রতিবেশীরা রাতেই এ ঘটনা আঁচ করতে পেরে মাদারগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ বুধবার সকালে ওই বাড়ি থেকে নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করে। ওইদিন সকালেই জামালপুরের পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ঘটনাস্থল পরির্দশন করেন। পরে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হারুন অর রশিদ পলাশ ও তার কথিত প্রেমিকা রোজিনা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি, রক্তমাখা একটি লুঙ্গি, বিছানার চাদর ও মাছ ধরার জাল আলামত হিসেবে জব্দ করে। বুধবার নিহত মুসলিমা আক্তারের ছোট ভাই মো: খোকন মিয়া অভিযোগ করেন, মুসলিমার স্বামী হারুন অর রশিদ পলাশের পরকীয়া সম্পর্কের কারনেই এই হত্যাকান্ড হয়েছে এবং এই হত্যায় শ্বশুর-শ্বাশুড়িও জড়িত রয়েছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার জানান, 'পরকীয়ার প্রেমের কারনেই এই হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করে হারুন অর রশিদ পলাশ ও তার প্রেমিকা রোজিনা আক্তারকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়। আদালতে অভিযুক্ত হারুন অর রশিদ প্রেমিকা রোজিনার প্ররোচনায় নিজের স্ত্রী ও পুত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন। দুজনকেই আদালত কারাগারে পাঠিয়েছে।'

আরও পড়ুন