ঢাকা ২৩ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অনিয়মিত—সাউন্ড সিস্টেম ছাড়াই নৃত্য শেষ মুহূর্তের সংকট কাটিয়ে দুই হজযাত্রীর সৌদি যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী হাসিনা যাবজ্জীবন সাজা দিলেও আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন : ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার পাওনা টাকার জন্য কৃষককে আটকে রেখে নির্যাতন কসবায় নানা বাড়ি বেড়াতে এসে নিখোঁজ ৬ বছরের শিশু, পরিবারের উদ্বেগ মুরাদনগরে তিন সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে গণধ-র্ষ-ণ তিতাসে রানা সিকদারের ঘরে অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

পাওনা টাকার জন্য কৃষককে আটকে রেখে নির্যাতন

অনলাইন সংস্করণ
৭ মে ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ ৬ বার পঠিত
পাওনা টাকার জন্য কৃষককে আটকে রেখে নির্যাতন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি  কুমিল্লার মুরাদনগর উপজেলার চৌমুহনী বাজারে পাওনা টাকার জন্য ফজলু মিয়া (৬৫) নামের এক কৃষককে বদ্ধ দোকান ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী কৃষককে উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় নির্যাতনকারী গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে। জানা যায়, মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল গ্রামের আবুল কাশেমের ছেলে মোস্তফা কামাল ও তার ছেলে এনামুল পাওনা টাকা আদায়ের জন্য লক্ষীপুর গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক ফজলু মিয়াকে ধরে নিয়ে আসে। একপর্যায়ে ফজলু মিয়াকে নহল চৌমুহনী বাজারের একটি বদ্ধ দোকান ঘরে তালাবদ্ধ করে আটকে রাখে। বুধবার দুপুরে জৈনিক ব্যাক্তি বদ্ধ দোকান ঘরটির পাশে গেলে ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে স্থানীয়দের জানালে সাথে সাথে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বদ্ধ দোকান ঘর থেকে বন্দী কৃষককে উদ্ধার করেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন