ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

নিউইয়র্কের হাইটসে সিলেটের রায়হান হত্যার প্রতিবাদে বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির মানববন্ধন

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২০, ১:২৪ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
নিউইয়র্কের হাইটসে সিলেটের রায়হান হত্যার প্রতিবাদে বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির মানববন্ধন
ফরিদ খন্দকার, যুক্তরাষ্ট্রঃ
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্দ্যোগে সিলেটের রায়হান হত্যার প্রতিবাদে ও আসামি বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর ভূঁইয়া সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার (১৮ অক্টোবর) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইটস বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আহবায়ক সৈয়দ রুবেল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফরিদ খন্দকার (আখতার) এর পরিচালনায় সভায় সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতন করে রায়হান আহমদ কে হত্যার প্রতিবাদ বক্তারা বলেন- আকবর ভূঁইয়া কে প্রত্যাহারের আগমুহুর্ত পর্যন্ত সে কর্মরত পুলিশের লোক। তাহলে কিভাবে পুলিশের হাত থেকে পুলিশ পালিয়ে যায়? তাকে যারা পালাতে সহযোগিতা করেছেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- নিহত রায়হানের চাচা ময়নুল কুদ্দুস ও চাচী, বালাগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম। বাঙ্গালি কমিউনিটির নেতৃবৃন্দ সহ জ্যাকসন হাইটস বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাজীব চৌধুরী রাজ, রেদওয়ান আহমদ, সাহেদ আহমদ, সেলিম আলী, ফজল হুসেন, হাবীব রহমান, মোবারক দেওয়ান, রায়হান সুমন, রুহেল খান, পারবেজ মিয়া, শাজাহান মিয়া, হাফিজ সাহবাজ আহমদ, আলম, বুরহান উদ্দিন, আরিফ আহমদ, এস রহমান টিটু, তুহিন আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
     

আরও পড়ুন