ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৯ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ • ৮১ বার পঠিত
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ নামে সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ফতুল্লায় ইসদাইর মন্দিরের পাশের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ইছাপুর এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আবু হানিফ নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাকপ্রতিবন্ধী স্ত্রী নিয়ে ইসদাইরে একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস করতেন। অসুস্থতার কারণে তিনি ৫ দিনের ছুটিতে ছিলেন।

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।

আরও পড়ুন