ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

নাঙ্গলকোটে সাত বছরের শিশুকে ধর্ষণ!

অনলাইন সংস্করণ
২৫ আগস্ট ২০২০, ৪:৪৮ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
নাঙ্গলকোটে সাত বছরের শিশুকে ধর্ষণ!
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটে জাম্বুরা এবং চকলেটের লোভ দেখিয়ে ঘরের দরজা বন্ধ করে অটোচালক হারুনুর রশিদ (৩৫) কর্তৃক প্রথম শ্রেণীর ছাত্রী ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ধর্ষক অটোচালক হারুনুর রশিদ (৩৫) আটিয়াবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। মেয়েটির পিতা বাদি হয়ে গত সোমবার রাতে ধর্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্র ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল কুদ্দুস জানান, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি পূর্ব পাড়া গ্রামের অটো চালক হারুনুর রশিদ একই বাড়ির দরিদ্র পরিবারের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে (৭) জাম্বুরা ও চকলেটের লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে ঘটনাটি জানায়। এক পর্যায়ে মেয়েটিকে অসুস্থ অবস্থায় তার মা এবং বাবা প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে থেকে গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব বলেন, মেয়েটির চাচা আমাকে ঘটনাটি জানিয়েছে। এটি একটি বর্বর ঘটনা। মেয়েটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি মেয়েটির পরিবারকে ডাক্তারি সনদ নিয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করতে বলেছি।

আরও পড়ুন