ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

নরেন্দ্র মোদিকে হুমকি, গ্রেফতার এক যুবক

অনলাইন সংস্করণ
১১ আগস্ট ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ণ • ৬৫ বার পঠিত
নরেন্দ্র মোদিকে হুমকি, গ্রেফতার এক যুবক
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দেশটির এক যুবককে গ্রেফতার করেছে হিন্দুস্তান পুলিশ। ‘নেশার ঘোরে’ প্রধানমন্ত্রী মোদির ক্ষতি করার হুমকি দিয়ে বিপাকে পড়েছেন ওই যুবক। এনডিটিভির খবরে বলা হয়, দেশটির নয়ডার এক যুবক পুলিশের হেল্পলাইন ১০০ ডায়াল করে হুমকি দেন। তারপরই নয়ডা পুলিশ ঘটনার তদন্তে নেমে ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। জানা গেছে, অভিযুক্তের নাম হরভজন সিং। তিনি আপাতত নয়ডার ৬৬ নম্বর সেক্টরের বাসিন্দা হলেও মূলত তার বাড়ি হরিয়ানায়। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি “মাদকাসক্ত”, নেশার ঘোরেই ওই কাণ্ড ঘটিয়েছেন। নয়ডার পুলিশ কর্মকর্তা অঙ্কুর আগরওয়াল বলেন, “হরভজন ১০০ নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীর ক্ষতি করার হুমকি দেন। ওই ফোনের পরেই স্থানীয় থানার পুলিশ ঘটনাটির তদন্তে নামে। এরপরই মামুরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।” তিনি আরও বলেন, অভিযুক্ত কেন এই কাজ করেছেন সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই ব্যক্তি পুরোপুরি মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে নেশার ঘোরেই হুমকি দিয়েছেন তিনি। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নয়ডা পুলিশ জানিয়েছে, ওই ফোনের পেছনে অন্য কেউ জড়িয়ে আছে কিনা, বা কেন এই ধরণের ফোন করা হলো, সব বিষয়ই খতিয়ে দেখা।

আরও পড়ুন