ঢাকা • ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী

ঢাকায় আসবেন এরদোয়ান

অনলাইন সংস্করণ
২৮ অক্টোবর ২০২০, ৮:৪৫ পূর্বাহ্ণ • ১০০ বার পঠিত
ঢাকায় আসবেন এরদোয়ান
অনলাইন ডেস্কঃ এবার নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতির উন্নতি হলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী উপহার দেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর হাতে এ উপহার তুলে দেন দেশটির রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান। দেশটির পক্ষ থেকে ১০ হাজার পিস করে এন-৯৫ মাস্ক, গাউন, কাভারঅল; ২০টি করে ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনা সামগ্রী দেয়া হয় বাংলাদেশকে। এ সময় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ২ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদেরর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ১৬ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছেন। এছাড়া তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।এ বিষয়ে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভাব্য সব বিষয়ে তিনি বাংলাদেশের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। করোনা পরিস্থিতিতে তুরস্ক থেকে আরও প্রয়োজনীয় সহযোগিতা পাঠানোর আশ্বাসও দেন এরদোয়ান।দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বিরতিতে উচ্চতর পর্যায়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রেসিডেন্ট তুরস্কের এরদোয়ান।

আরও পড়ুন