ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না

ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

অনলাইন সংস্করণ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ ২৮ বার পঠিত
ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

নিজস্ব প্রতিবেদক

আর মাত্র কিছুদিন পরই পৃথিবীর আলো দেখার কথা ছিল অনাগত সন্তানের। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কুমিল্লার মুরাদনগরের নূর জাহান। তার মৃত্যুর সঙ্গে গর্ভস্থ সন্তানকেও হারিয়েছে পরিবারটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতাল (বিএসএমএমইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়।

নূর জাহান কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের এবং ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নূর জাহানের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও দেখা দিয়েছে গভীর শোক।

বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন সুলতানা বলেন, “নূর জাহান আপুর এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। ডেঙ্গু কাড়ল একটি প্রাণ। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।”

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, “নূর জাহান অত্যন্ত ভদ্র, নম্র ও সৃজনশীল একজন শিক্ষার্থী ছিল। বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার এই অকাল প্রয়াণে আমরা শোকাহত।”

নূর জাহানের আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার ও স্বজনরা তার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন