ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুবি শিক্ষক সমিতি

অনলাইন সংস্করণ
২৬ ডিসেম্বর ২০২০, ২:০৫ অপরাহ্ণ ৩৩ বার পঠিত
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুবি শিক্ষক সমিতি
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যরা। শনিবার বিকেল ৩ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তারা। এসময় দেশগঠনে বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির জনকের মাগফেরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন