ঢাকা ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৫৭

অনলাইন সংস্করণ
২১ জুলাই ২০২০, ৯:৩৭ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৫৭

ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার দুপুরে স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আবারো ৪১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৭০৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৩ হাজার ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত  হয়েছে। এনিয়ে দেশে মোট ২ লাখ ১০ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৮৪১ জন। এ নিয়ে সর্বোমোট ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন সুস্থ হয়েছেন।

গত মার্চ মাসের ৮ তারিখ বাংলাদেশে সর্বোপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার কথা জানানো হয় এবং সর্বোপ্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তির মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। তারপর গত ১৪ এপ্রিল বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। তারপর থেকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে দেশে মোট ২ লাখ ৪ হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন থেকে উৎপত্তি হয় প্রাণঘাতী এই করোনাভাইরাসের। বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশের প্রত্তেকটি অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পরে।

গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের সংকটকে মহামারি ঘোষণা করেন।

আরও পড়ুন