ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় আক্রান্ত ৪৭, মৃত্যু ৫ জন

অনলাইন সংস্করণ
২৯ জুলাই ২০২০, ১:৪৮ অপরাহ্ণ • ১০৭ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় আক্রান্ত ৪৭, মৃত্যু  ৫ জন

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৭ জনে।

আজকের রিপোর্টে সিটি করপোরেশনের ১ জন, চান্দিনার ১ জন, আদর্শ সদরের ১ জন ও দেবিদ্বারের ২ জনসহ ৫ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৬ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৩ জন, চৌদ্দগ্রামে ১৪ জন, মনোহরগঞ্জে ৩ জন, লাকসামে ৩ জন, দেবিদ্বারে ৪ জন, মুরাদনগরে ৪ জন, নাঙ্গলকোটে ১ জন, হোমনায় ৪ জন ও চান্দিনায় ১ জন।

রিপোর্টে ১৮৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সদর দক্ষিণে ১২ জন, সিটি করপোরেশনে ৩৬ জন, আদর্শ সদরে ৩ জন, বুড়িচংয়ে ৫ জন, দেবিদ্বারে ১ জন, হোমনায় ৫৯ জন, মুরাদনগরে ৪ জন, নাঙ্গলকোটে ২ জন ও লাকসামে ৬৪ জন।

আজ ২৮ জুলাই বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪২৯ জন, মুরাদনগর ৩০২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪৬৪ জন, লাকসামে ৩৫২ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৯ জন, বরুড়ায় ২১৭ জন, বুড়িচংয়ে ২৪৩ জন, মনোহরগঞ্জে ১৬২ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৩ জন, নাঙ্গলকোটে ৩৬৪ জন, হোমনায় ১০০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫০২ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৫৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৫ হাজার ৩৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৯৫৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৪০৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৬ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৭৪৯ জন।

আরও পড়ুন