ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অবস্থান ধর্মঘট

অনলাইন সংস্করণ
২৬ নভেম্বর ২০২০, ১:০৫ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অবস্থান ধর্মঘট
নিজস্ব প্রতিবেদকঃ
কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম গেটে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। বুধবার (২৫ নভেম্বর) বেলা পৌনে একটার দিকে প্রেসক্লাবের পূর্ব দিকে ও সচিবালয়ের পশ্চিম দিকের মধ্যবর্তী স্থানের সড়কে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতা–কর্মীরা বসে পড়েন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে তাঁরা সচিবালয়ের বাইরে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা নীরব অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছেন। বক্তারা এসব ঘটনার বিচারের দাবি জানান। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাত দফার মধ্যে অন্যতম হলো সরকারিসহ সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে। সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাস করতে হবে। মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল ও নাটকে মন্দ চরিত্রে মুজিব কোট পরে অভিনয় করা নিষিদ্ধ করে আইন পাস করতে হবে। হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে। অবস্থান সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া, মহাসচিব মো. শফিকুল ইসলাম, রেজাউল করিমসহ অনেকে বক্তব্য দেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, ‘রাজাকার আলবদর ও আলশামসের বংশধররা এখনো সক্রিয়। তারাই কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে। এ রাজাকারদের সন্তানদের এদেশে থাকার অধিকার নেই। তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে।’ তিনি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাত দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। [embed]https://youtu.be/GzoCNvo5zBM[/embed]

আরও পড়ুন