ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

কুমিল্লা অঞ্চল টানা তৃতীয়বার শীর্ষে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে

অনলাইন সংস্করণ
১৯ নভেম্বর ২০২০, ৫:১৫ পূর্বাহ্ণ ২৭ বার পঠিত
কুমিল্লা অঞ্চল টানা তৃতীয়বার শীর্ষে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে
ডেস্ক রিপোর্টঃ
করোনাকালে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে রিটার্ন দাখিলে সাফল্য দেখিয়েছে কুমিল্লার ভ্যাট কমিশনারেট। দেশের ১২টি কমিশনারেটের মধ্যে পর পর তিনবার অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হারে প্রথম স্থানে রয়েছে জেলাটি। গত অর্থবছরের তুলনায় চলতি বছরে রাজস্ব আদায় বেড়েছে ২’শ ৮৯ কোটি টাকা। চলতি মাসে কুমিল্লার রিটার্ন দাখিলের হার প্রায় ৯৪ শতাংশ। তিন মাস আগে ছিল মাত্র ৫১ শতাংশ। অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হার বাড়ছে। আগস্ট পর্যন্ত অনলাইনে নিবন্ধন নিয়েছে এক লাখ ৮৪ হাজার। অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ৫৪ হাজার। চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৮শ' ৯ কোটি টাকা। যা গত বছর ছিল ৭শ' ১৬ কোটি টাকা। এতে গত বছরের তুলনায় বৃদ্ধি হয়েছে প্রায় ৫৬ শতাংশ। আগস্ট মাসে রিটার্ন জমায় প্রথম কুমিল্লা, দ্বিতীয় যশোর, তৃতীয় সিলেট। রিটার্ন দাখিলের হার বাড়াতে মোবাইল বার্তা পাঠানো, বাসায় বাসায় গিয়ে করদাতাদের রিটার্ন দাখিলে উৎসাহিত করাসহ নানা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করদাতাদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেয় কুমিল্লা ভ্যাট কমিশনারেট। দলবদ্ধ প্রচেষ্টায় প্রতিযোগিতা এই সাফল্যের মূল নিয়ামক হিসেবে কাজ করছে বলে জানান ভ্যাট কমিশনার মোঃ বেলাল হোসাইন চৌধুরী। করদাতাদের সচেতন করার কারণে অনলাইনে রিটার্ন দাখিল ও রাজস্ব বৃদ্ধি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন